স্টাফ রিপোর্টার : যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারের নেতৃত্বে যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান চালিয়ে মটরসাইকেল চোর চক্র গ্রেফতার ও চোরাই মটরসাইকেল উদ্ধার করেছে। গত ১৩ আগষ্ট রাত ২টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই ইদ্রিসুর রহমান একটি টিম চাচড়া চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে ১টি চোরাই মটরসাইকেলসহ ১জনকে হাতে নাতে আটক করে। এসময় গ্রেফতারকৃত আসামীর তথ্যের ভিত্তিতে ভোরে জেলার অভয়নগর, বসুন্ধিয়া এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেল চোর চক্রের আরো ৫ সদস্যকে গ্রেফতার এবং আরো ১টি চোরাই মটরসাইকেল উদ্ধার হয়। চোরাই উদ্ধার মটরসাইকেলের ব্যাপারে এসআই ইদ্রিসুর রহমান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-৪০। মামলায় আটক দেখানো হয়েছে জেলার অভয়নগর থানার লপিুর পশ্চিম পাড়ার ইশারতের ছেলে আরিফুল, কওছারের ছেলে হেলাল শেখ, ধোপাদি গ্রামের হাসানের ছেলে শিমুল গাজী, শংকরপুর গ্রামের হাকিমের ছেলে শিমুল, পাঁচকবর এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ মোল্লা, ও যশোর সদর থানার জঙ্গলবাঁধাল গ্রামের মৃতঃ আব্দুল ওহাবের ছেলে হাসান আকন। এসময় ডিবি পুলিশ অভিযুক্তদের কাছ দুটি টিভিএস মটর সাইকেল উদ্বার করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














