স্টাফ রিপোর্টার ॥ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিার্থীদের দ করে গড়ে তুলতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগে ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্ট (আমরিন) কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ ল্যাবের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এ জন্য প্রয়োজন দ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনশক্তি। শিার্থীদের সেই প্রযুক্তি জ্ঞান অর্জনের জন্য ল্যাবটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহায়তায় এ ল্যাবটি স্থাপন করা হয়েছে। ল্যাবটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম নুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান, সহযোগী অধ্যাপক ড. মো. অছিকুর রহমান, ড. মো. জাহাঙ্গীর আলম, শিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জি., সহ-সম্পাদক ড. মো. আব্দুর রউফ সরকার, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মশিয়ার রহমান, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা খাতুন, ড. সুজন চৌধুরী, রশিদ আল-মামুন, মো. ওয়ালিউর রহমান, প্রভাষক মারজিয়া সুলতানা ও বিভাগের শিার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














