ভ্রাম্যমান প্রতিনিধি : ২৮শে নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে নৌকার মাঝি আসাদুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০নভেম্বর)বিকাল ৪টায় কুলিয়া বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত জনসভায় কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, নৌকা প্রর্তীক বঙ্গবন্ধুর প্রতীক, গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক, বাঙ্গালী জাতির প্রতীক, গরীব-দুখী-মেহনতি মানুষের প্রতীক ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক ‘‘নৌকা’’ উপহার হিসেবে ইউপি চেয়ারম্যান প্রার্থী আসাদুল ইসলামের হাতে তুলে দিয়েছেন। তাই দলীয় আভ্যন্তরীণ কোন্দল, ব্যক্তিস্বার্থ, ক্ষোভ-বিক্ষোভ, ভেদাভেদ ভুলে তৃনমূল পর্যায়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা ও আদর্শের ভিত্তিতে আওয়ামীলীগের সকল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে ২৮তারিখে বিজয়ী করার আহবান জানান তিনি। পাশাপাশি কুলিয়া ইউনিয়নের সকল আওয়ামীলীগের কর্মী, সমর্থক, শুভাকাঙ্খী ও আমজনতাকে এলাকার উন্নয়নের গতি তরান্বিত করতে নৌকা মার্কার সাথে একাত্ব হয়ে বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, নৌকার বিজয় মানে বঙ্গবন্ধুর স্বপ্নের বিজয়। আছাদুল হকের পঙ্গ ঘোড়া দৌড়াতে পারবে না, কুলিয়ায় নৌকার বিজয় হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থী আসাদুল ইসলামকে নৌকা প্রতীক দিয়েছেন। ২৮তারিখ সারাদিন নৌকা প্রতীকে ভোট দিবেন কোন পঙ্গ ঘোড়াকে ভোট দিয়ে প্রতারিত হবেন না। এসময় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের য্গ্নু সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, জেলা আ’লীগের সদস্যা নাজমুল নাহার মুন্নি, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কুলিয়া ইউনিয়ের নৌকার প্রার্থী আসাদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারন সম্পাদক মিজানুর রহমান, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিধান বর্মন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: রশিদ, দেবহাটা উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সামসুদ্দোহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশুতোষ সরকার, উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান (আরিফ), উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ওমর ফারুক মুকুল, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারাফ হোসেন, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মজনুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারন সম্পাদক নিশান গাইন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান এ্যাড.স.ম. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়নের কয়েক সহস্রাধিক সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















