কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি ॥ নির্বাচন কমিশন সারা দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে ঘোষিত অন্যান্য উপজেলার ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। স্থানীয় সরকারের এ নির্বাচন ঘিরে ভোটারদের উৎসাহ যেমন বেশি, তেমনি প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত-সংঘর্ষের ঘটনাও বেশি ঘটে। তাই নির্বাচন পূর্ব ও পরবর্তী আইনশৃখলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দর রাখতে কালীগঞ্জ থানা পুলিশকে বেশ তৎপর থাকতে দেখা গেছে। কেননা, ইউপি নির্বাচনে বরাবরই প্রার্থীর সংখ্যা বেশি থাকে। স্থানীয় নির্বাচন হওয়ায় এ নির্বাচন ঘিরে প্রার্থীদের কর্মী-সমর্থকদেরও উৎসাহ-উদ্দীপনা বেশি ল করা যায়। এমনকি নির্বাচন ঘিরে এলাকা ও গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্ব-সংঘাতও তখন মাথাচাড়া দেয়। তাই আগে থেকেই কালিগঞ্জ থানা পুলিশ নির্বাচনী এলাকাসমূহে টহল জোরদার করেছে। ২১ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের নেতৃত্বে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ ৪০ জন ১৫ টি মোটর সাইকেল, কালীগঞ্জ থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারের দুইটি গাড়ি ১১ টি ইউনিয়নে টহল দেয়। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নির্বাচনকালীন সময়ে উপজেলার আইন শৃঙ্খলা রার্থে আমরা সর্বদা সতর্ক রয়েছি। যেকোনো ধরনের বিশৃখলা কঠোর হস্তে দমন করা হবে। আমরা প্রতিটি ইউনিয়নে নিয়মিতভাবে টহল দিচ্ছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকাপূর্বক সুষ্ঠুভাবে ২৮ তারিখের নির্বাচন সম্পন্ন হবে বলে আশা রাখি। আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে এবং নির্বাচনের পরও থাকবে। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। আর যদি ভোটকে কেন্দ্র করে কারোর দারা কোনো ধরনের আইনবিরোধী কাজ সংঘটিত হয়, তাহলে সুনির্দিষ্ট অভিযোগের প্রেেিত আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অপরাধীকে আইনের আওতায় আনব। তাছাড়া আমি সার্বণিক নির্বাচনী এলাকার খোঁজখবর রাখছি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে অনাকাংখিত কিছু না ঘটে এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিয়মিতভাবে ইউনিয়নে আমাদের টহল কার্যক্রম চলমান। বিট পুলিশও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।কালিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করছি সামনের দিন গুলোতেও ঘটবে না।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















