সাতক্ষীরা প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী আরিফুর রহমানের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাডঃ এ.বি.এম, সেলিম, সিনিয়র অ্যাডঃ সৈয়দ এখলেছার আলী বাচ্চু, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আব্দুল জলিল(২), অ্যাডঃ কামরুজ্জামান ভুট্টু, অ্যাডঃ আলহাজ্ব নুরুল আমীন, অ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, অ্যাডঃ আবু সাইদ রাজা, অ্যাডঃ আলমগীর আশরাফ, অ্যাডঃ জি,এম, ফিরোজ আহমেদ, অ্যাডঃ রফিকুল ইসলাম খোকন ও অ্যাডঃ লুৎফুন্নেছা রুবী প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














