শ্যামনগর ব্যুরো ঃ “কৃষিই সমৃদ্ধি” খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে শ্যামনগরে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরনের উদ্বোধন করে সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৩ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল হকের সভাপতিত্বে এ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র ধান ঝাড়া মেশিন ও ভুট্টা মাড়াই মেশিন বিতরণ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মাহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি উদ্ভিদ কর্মকর্তা মোঃ জিয়াউল হক সহ অন্যান্য কৃষি কর্মকর্তা। এর পরপরই সংসদ সদস্য হত দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














