শ্যামনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ

0
298

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টি ইউনিয়ন পরিষদের নৌকা প্রথীক প্রাপ্ত প্রার্থীদেরকে আনুষ্ঠানিক ভাবে প্রতীক মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে গতকাল ২৪ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতীক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। প্রধান অতিথি ছিলেন- সাবেক সভাপতি বর্তমান জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব একে ফজলুল হক। সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। এসময় উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি, সভাপতি ও সঞ্চালক উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তেব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থী যেই হোক না কেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দল ও দেশের উন্নতির জন্য এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সকল হিংষা বিদ্বেস ও ভেদাভেদ ভুলে যেয়ে ব্যক্তি নয় নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বক্তব্য শেষে উপজেলার ৯ টি ইউনিয়নে নৌকা প্রতীক প্রাপ্ত ৯ জন প্রার্থীকে মনোনয়ন পত্র বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here