সাতীরা প্রতিনিধি ঃ সাতীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাতের আধারে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে নলতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম পাইকাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নলতা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন পাড় জানান, বিএনপি-জামায়াতের নাশকতা মামলার আসামীরা জামিনে এলাকায় এসে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানের পক্ষ নিয়ে নৌকার কর্মী-সমর্থকদের হুমকি ধামকি প্রদান করে আসছেন। বুধবার সন্ধ্যায়ও তারা নলতার কাশিবাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী আনসার আলি সরদার, রশিদ, জয়নাল ও মিজানুর রহমানকে নৌকার পিছনে না ছুটতে হুমকি প্রদান করেন। তিনি অভিযোগ করে বলেন, রাতের আধারে নৌকার নির্বাচনী অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিেেয়ছে তারপ্রতিপক্ষের কর্মী-সমর্থকরা। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতিও নিচ্ছেন বলে আরো জানান। তবে পাল্টা অভিযোগ করে নলতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চশমা প্রতিকের স্বতন্ত্রপ্রার্থী আজিজুর রহমান জানান, তার নেতাকর্মীদের হয়রানির একটি কৌশল হিসেবে পরিকল্পিতভাবে এই জঘন্য কাজটি করেছেন নৌকা প্রতিকের প্রার্থীসহ তার কর্মী-সমর্থকরা। নৌকার বাইরে কাউকে ভোট দেয়া যাবে না বলে তারা হুমকি ধামকি দিয়ে আসছেন আগে থেকেই। পরিকল্পিতভাবে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন দিয়ে একটি বেঞ্চের উপর রেখে প্রচার করছে নৌকার অফিসে আগুন দেওয়া হয়েছে। তিনি নিজেও এ ঘটনার তদন্ত করে ঘৃণিত এই কাজে জড়িতদের শাস্তির দাবি জানান। পাশাপাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে যেন তার কর্মী সমর্থকরা পুলিশী হয়রানি শিকার না হন সেজন্য তিনি প্রশাসনের হস্তপে কামনা করেছেন। এ ঘটনায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ নৌকার নির্বাচনী অফিসে আগুন লাগার ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। মামলা হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














