তালা প্রতিনিধি ॥ বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তাবায়নে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি এবং ওয়াটসন কমিটির সহযোগিতায় বিভিন্ন আর্থিক সেবা প্রদানকারী সংস্থা ব্যাংক ও এমএফআই এর সাথে কমিউনিটির সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বরগুনা পৌরসভার কনফারেন্স রুমে দাতা সংস্থা সিমাভীর নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, উত্তরণ কর্তৃক বাস্তবায়িত কো-অর্ডিনেশন কমিটি, ওয়াটসন কমিটি, আর্থিক সেবা প্রদানকারী সংস্থার সাথে কমিউনিটির সমাবেশে সভাপতিত্ব করেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ কবিরুর রহমান। উত্তরণের প্রজেক্ট অফিসার (টি এন্ড এ) শেখ রুসায়েদ উল্লাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠাননে আরো উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার কাউন্সিলরদ্বয়, সাংবাদিক, সচিব, স্যানিটারি ইন্সেপেক্টর, বস্তি উন্নয়ন কর্মকর্তা, ওয়াশ ব্যবসায়ী, ব্যাংক, মাইক্রোফিন্যাস কর্মকর্তা এবং টিএলসিসি, ওয়ার্ড ওয়াটসন কমিটির সদস্যবৃন্দ, প্রাকটিক্যাল একশন ও এইপি আশার প্রতিনিধিসহ অনেকে। উক্ত অনুষ্ঠানে ওয়াশ উদ্যক্তাদের ব্যবসার উন্নতি, ওয়াশ পন্যের গুণগত মান, স্বল্পসুদে ওয়াশ ব্যবসায়ি ঝণ প্রদানের সুযোগ সহ বিভিন্ন ওয়ার্ডের চাহিদা ও প্রাপ্যতা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














