আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি সদর ইউনিয়নের কামলাপুর সার্বজনীন কালী মন্দিরে অনুষ্ঠিত কালী পূজা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বুধবার রাতে তিনি এ কালী পূজা মন্দির পরিদর্শনে যান। পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সকলের নৈতিক ও আইনগত কর্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ২০৪১ সালের রূপকল্প উন্নয়ন ও সমৃদ্ধিশালী বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার মানুষের সুবিধা জন্য নাটানা চৌরাস্তা থেকে পুইজালা বাজার পর্যন্ত রাস্তা সংস্কার করা খুবই জরুরী। এ কাজ আমি দ্রুত করার জন্য উদ্যোগ গ্রহন করবো। সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন, ইউপি সদস্য সন্তোষ কুমার, সিরাজুল ইসলাম, ইন্দ্রাণী মন্ডল, কমলাপুর সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি অসিম বাছাড়, সাধারণ সম্পাদক স্বপন বাছাড় প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














