মহেশপুর (ঝিনাইদহ)অফিস : ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী রোজিনা খাতুনকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মহিদুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার কাজিরবেড় ইউপির চাঁদরতনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, রোজিনা খাতুনের অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকার স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাটি লেগেই থাকতো। কিছুদিন আগে এ নিয়ে পারিবারিক ভাবে বিচার শালিশ হয়। তারপরও রোজিনা খাতুন অবৈধ সম্পর্ক চালিয়ে যায়। ঘটনার দিন সকালে মইদুল ও রোজিনা খাতুনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে স্বামীর লাঠির আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাদের বিবাহিত জীবনে ৫ ও ৩ বছরের ২টি মেয়ে রয়েছে। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরই এ হত্যাকান্ড ঘটতে পারে। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে বলেও জানা তিনি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














