মেহেদী হাসান, মনিরামপুর ॥ রোববার, ঘড়ির কাঁটা তখন সকাল ৯টা। টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অপোয় লাইনে দাঁড়িয়ে আছেন মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম (৭০), কদমবাড়িয়া গ্রামের আনসার আলী (৬০), নূর ইসলাম (৬০), আবু সায়ীদ (৪০) ও ফারুক হোসেন (৩৭)। এক ঘন্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা। কান্তি নেই, চোখে মুখে আনন্দের ছাপ। ১৪ বছর পর ভোট কেন্দ্রে আসতে পেরে এত খুশি তারা। এরআগে মারধর ও দাঙ্গা হাঙ্গামার ভয়ে কোন ভোটে বাড়ি থেকে বের হতে পারেননি এ পাচ ভোটার। কদমবাড়িয়া গ্রামের ফারুক হোসেন বলেন, ১৩ বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ (রোববার) সকাল থেকে ভোট দেব বলে লাইনে দাঁড়াই আছি। ঈদের আনন্দ লাগছে। একই গ্রামের আবু সাইদ বলেন, ১৪ বছর ধরে ভোট দিতি পারিনি। ভোটের দিন ঘর হতে বের হতি পারিনি। এবার ভোট সুষ্ঠু মনে হচ্ছে। ওই গ্রামের নূর ইসলাম বলেন, ভোটের মাঠে আসতি দিইনি। পথেরতে ফেরত দেছে। আজ (রোববার) ভোটের মাঠে আইছি। ১ ঘন্টা লাইনে দাঁড়াই আছি। ভোটদিতে আসতি পাইরে ভাল লাগতিছে। মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম বলেন, ১৪ বছর পর ভোটের মাঠে আইছি। এরআগে ভয়তে ভোট দিতি আসিনি। মারবে, ধরবে, পেটপে, বোম ফুটোচ্ছিল এই ভয়ে এত বছর ভোটের মাঠে আসতি পারিনি। এ বৃদ্ধ ভোটার বলেন, আজ (রোববার) ভোটের মাঠে আসতি পাইরে খুব শান্তি পাচ্ছি। টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট নিতে পারছি। ভোটারদের মুখে হাসি ফুটেছে। বহুবছর পর ভোটারদের মধ্যে আনন্দ দেখতে পেয়েছি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














