শ্যামনগর ব্যুরো ঃ বে-সরকারি সংস্থা ডিআরআরএ এর বাস্তবায়নে লিলিয়ান ফন্ডস্ এর সহযোগিতায় শ্যামনগরে প্রতিবন্ধী শিশু সনাক্তকরণ (মানসিক) এর উপর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলায় ভুরুলিয়া ইউনিয়ণ পরিষদ মিলানায়তনে ক্যাম্পেইন অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মাওঃ ফারুক হোসাইন। উদ্বোধনী বক্তেব্যে তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের জীবন মান উন্নয়নে ডিআরআরএ এর সাথে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ হইতে সব ধরনের সহযোগিতা করে আসছে। এভাবেই সহযোগিতা করে যাবে। তিনি আরও বলেন, যারা প্রতিবন্ধী আইডি কাড পেয়েছে তারা ইউনিয়ন পরিষদে এসে যোগাযোগ করলে তাদেরকে ভাতা প্রাপ্তি কাডের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এলাকার প্রতিবন্ধী শিশু সহ শিশুদের অভিভাবক ২৫ জন পিতা-মাতা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে প্রতিবন্ধী শিশু সনাক্ত করেন সাতক্ষীরা ডিআরআরএ এর পিআইএইচআরএস প্রকল্পের কিনিকাল সাইকোজিস্ট নওরিন সোহানী। এসময় উপস্থিত ছিলেন ডিআরআরএএর ইনকুশন ম্যনেজার নিলুৎপল মন্ডল, সিবিআইডি প্রকল্পের সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি ফিজিও থেরাফিস্ট মোঃ গোলাম রসুল। সহযোগিতায় ছিলেন- সিআরএফএ মনিরুল ইসলাম।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














