জয়তী সোসাইটি ২০০৮ সাল থেকে নারী ও শিশুদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি মহিলাদের পরিচালনায় একটি ব্যবসা কার্যক্রম ও পরিচালনা করে থাকে যার লভ্যাংশ থেকে সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের উন্নয়ন করা হয়। জয়তী ব্যবসা কার্যক্রমের একটি অংশ জয়তী বিউটি পার্লার। অদ্য ২৮.১১.২০২১ ইং তারিখ রবিবার পুরাতন কসবা মানিকতলায় উজ্জ্বল মহিলা উন্নয়ন সংগঠনে জয়তী বিউটি পার্লারের নতুন শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব নাছিমা আক্তার জলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি আফরোজা শিরিন, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ^াস। উপস্থিত ছিলেন উজ্জ্বল মহিলা উন্নয়ন সংগঠনের সংগঠক তনিমা খাতুন দিনা, মমতাজ বেগম, ব্যবস্থাপক বিউটি কুন্ডুসহ অত্র সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে সভাপত্বি করেন উজ্জ্বল মহিলা উন্নয়ন সংগঠনের সভাপতি রাবেয়া বেগম।প্রেস বিজ্ঞপ্তি
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














