স্টাফ রিপোর্টার ॥ যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথমদিন ২৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
যশোর বোর্ডের পরীা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিাবোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীার্থী ছিলো। পরীায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। ২৯৩ জন অনুপস্থিত ছিল। এরমধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীা সম্পন্ন হয়েছে।















