শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে “মৎস্যজীবি জেলে ভাই ঐক্য ছাড়া উপায় নাই” – এ শ্লোগানে মুখরিত করে শ্যামনগর উপজেলা হরিণগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে বিশাল মৎস্যজীবি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলা সমিতির সভাপতি জিএম আজিবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন শিকদার, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক নান্নু মিয়া নান্নু ভাই, দপ্তর সম্পাদক বাবুল হাওলাদার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ আলী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামনগর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ, সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবি সমিতির শ্যামনগর উপজেলা সভাপতি মধুজিত রপ্তান, মুন্সিগঞ্জ ইউনিয়ন মোছাঃ কোহিনুর পারভীন নাজমা প্রমুখ। বক্তাগণ বলেন, শ্যামনগর উপকূলীয় মৎস্যজীবিদের সমস্যগুলি তুলে ধরে মৎস্যজীবিদের পক্ষ থেকে দাবি করেন সঠিক জেলে তালিকা নিবন্ধন ও হালনাগাদ করে সঠিক তালিকা পুরন ও ২০ মে থেকে ২৩ জুলাই সাদা মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে সকল মৎস্যজীবিদের খাদ্য সহায়তা দিতে হবে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য ট্রলারের অনুমতি দিতে হবে। মাছ ধরা বন্ধকালীন সময়ে আর্থিক বা খাদ্য সহায়তা দিতে হবে, সকল বদ্ধ ও উন্মুক্ত জলমহাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জলমহাল নীতিমালা-২০০৯ অনুযায়ী সরকারি ভাবে জেলেদের মূল্যায়ন করতে হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














