শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি ঃ ৫ম ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সারিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হয়্ওয়া গেছে । নৌকা প্রতীক মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন- ১নং ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, ২নং মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ৩নং দিগনগর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান তপন, ৫নং কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এ্যাড. সালাউদ্দীন জোয়ার্দার মামুন, ৬নং সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন, ৭নং হাকিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিকদার কামরুজ্জামান জিকু, ৮নং ধলরাহচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, ১০নং বগুড়া ইউনিয়ন থেকে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, ১১নং আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা, ১৩নং উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, ১৪নং দুধসর থেকে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাহবুদ্দীন সাবু ও ১৫নং ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল। উল্লেখ্য, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২টি ইউনিয়নে। বাকী দুটি ৯নং মনোহরপুর ও ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নে সীমানা জটিলতার মামলা থাকার কারণে নির্বাচন বন্ধ ঘোষণা করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ১৩ ডিসেম্বর, আপিল ১০-১৪ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪-১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারি ২০২২ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














