সাতক্ষীরা প্রতিনিধি ঃ “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর খাদ্য গুদামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ /২০২১-২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, সদর উপজেলা ফুড ইন্সপেক্টর হুমায়ুন বাসিদ, সদর উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ এ.এস.এম মন্জুরুল আলম, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফাফার, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। উল্লেখ্য ঃ এবছর সরকার নির্ধারিত মূল্যে আমন ধান ২৭ টাকা কেজি দরে এবং সিদ্ধ চাল ৪০ টাকা কেজি দরে ও আতপ চাল ৩৯ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৬শ ৫৭ মেঃ টন এবং ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৮ মেঃ টন। জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৩শ’ ৮৫মেঃ টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৮শ’ ৯৮ মেঃ টন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














