সংবাদ বিজ্ঞপ্তি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথম বর্ষে ভর্তির আবেদনকৃত শিার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের ডিনগণ মেধা তালিকা প্রস্তুত করে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের হাতে তুলে দেওয়ার পর তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। শনিবার বিকেলে যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক স্বার করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীায় ফলাফলপ্রাপ্ত বিভিন্ন ইউনিট হতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিাবর্ষে বিভিন্ন অনুষদভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য আবেদনকারীগণের মধ্যে হতে ন্যূনতম শর্ত পূরণকারীদের মেধা তালিকা প্রকাশ করা হলো। ভর্তিচ্ছু শিার্থীদের আগামী ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে যঃঃঢ়ং://ধফসরংংরড়হ.লঁংঃ.বফঁ.নফ ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট লিংকের মাধ্যমে বিভাগ নির্বাচনের জন্য ‘চয়েস ফর্ম’ পূরণ করতে হবে।’ ভর্তির সময়, প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি সংক্রান্ত সংক্রান্ত সকল তথ্য িি.িলঁংঃ.বফঁ.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে। এ বছর সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯৩০টি আসনের বিপরীতে ৫২ হাজার ৬৪০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরমধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাতটি বিভাগের ২৫০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫৬৬ জন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের চারটি বিভাগের ১৬০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৪৮৭ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের চারটি বিভাগের ১৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৫৮ জন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের দুটি বিভাগের ৪০টি আসনের বিপরীতে ২ হাজার ৪ জন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের একটি বিভাগের ৪০টি আসনের বিপরীতে ৫ হাজার ৩৬২ জন, বিজ্ঞান অনুষদের তিনটি বিভাগের ১২০টি আসনের বিপরীতে ৬ হাজার ৩৩২ জন এবং ব্যবসায় শিা অনুষদের চারটি ১৭০টি আসনের বিপরীতে ৬ হাজার ৯৩১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এ ছাড়াও মোট আসনের মুক্তিযোদ্ধা, ুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরতি থাকবে। যবিপ্রবিতে বিদেশি নাগরিকদের ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের মাধ্যমে আবেদনের অনুরোধ জানানো হয়েছে। আর আগামী ২৫ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রথম বর্ষের শিার্থীদের ওরিয়েন্টশন ও কাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














