হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে চরম অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। দিনমজুর শ্রেণির মানুষেরা বিপাকে পড়েছেন। পাকা রাস্তাও কর্দমক্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও পানি জমে থাকতেও দেখা গেছে। বাঁধাগ্রস্থ হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘরের বাইরে মানুষজন আর যানবাহন অনেকটা কম দেখা গেছে। জরুরী প্রয়োজনে কিংবা বাধ্য হয়ে মাথায় ছাতা আর গায়ে রেইনকোর্ট পড়ে বাইরে বেরিয়েছিন অনেকে। অনেকে বাড়ি থেকে বেরই হয়নি। অনেক শ্রমজীবি মানুষ কাজ না করতে পেরে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। রবিবার (০৫ ডিসেম্বর-২০২১) ভোর থেকেই মণিরামপুর উপজেলার রাজগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি বরং দিনের আলো কমতে শুরু করে। বেলা ১১টার দিকে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়। তারপর গুঁড়ি গুঁড়ি। বৃষ্টির সাথে সাথে মৃদু বাতাসে শীত অনুভূত হতে শুরু হয় দিনের বেলাতেও। এরিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টা ১৫ মিনিট গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছিলো। সবমিলিয়ে চরম বিপাকে আছেন মানুষ।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














