চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় চার ইউনিয়নের ১২ কমিউনিটি কিনিক ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনা টিকার ২য় ডোজ দেয়া হয়েছে ১২ হাজার ৩০০ ব্যক্তিকে। মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট কমিউনিটি কিনিক ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা এই টিকা প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, হাকিমপুর ইউনয়িনের স্বরুপপুর ও যাত্রাপুর কমিউনিটি কিনিক, স্বরুপদাহ ইউয়িনের খড়িঞ্চা, দিঘড়ী ও হিজলী কমিউনিটি কিনিক, সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি, বল্লভপুর, আন্দুলিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি কিনিক, নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা, বড়খানপুর ও চাঁদাপাড়া কমিউনিটি কিনিক এবং নারায়নপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনা গণটিকার ২য় ডোজ প্রদান করা হয়। হাজরাখানা কমিউনিটি কিনিকে টিকা নেয়া গ্রামের ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, ৬ নভেম্বর কমিউনিটি কিনিক থেকে টিকার ১ম ডোজ নিয়েছিলাম। আজ ২য় ডোজ নিয়েছি। গ্রামে এসে টিকা দেয়ায় গ্রামের গরীব ও বৃদ্ধসহ সবার টিকা নিতে সহজ হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার বলেন, গত ৬ নভেম্বর উপজেলার চারটি ইউনিয়নের ১২টি কমিউনিটি কিনিক ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১২ হাজার ৩০০ ব্যক্তিকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়। মঙ্গলবার তাঁদেরকে ২য় ডোজ টিকা প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














