স্টাফ রিপোর্টার : যশোরের কিংস হাসপাতাল থেকে নিখোজ হওয়া চার বছরের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন যশোর জেনারেল হাসপাতালের কর্মরত পুলিশের এএসআই আবু-সালেহ। শিশু ইয়ামিন নড়াইলের বাসগ্রামের আহমেদ আলীর ছেলে। শনিবার(১১ ডিসেম্বর) দুপুর একটার দিকে ওই শিশু শহরের কিংস হাসপাতালের ৩১১ নম্বর ক থেকে তার মা তহমিনার অজান্তে হাসপাতালের বাহিরে চলে আসে এবং ব্যাস্ততম রাস্তায় বাচ্চাটি একাই ঘুরে বেড়ায়। অতপর যশোর জেনারেল হাসপাতালের তিন নম্বর গেটে বাচ্চা টিকে ঘোরাঘুরি করতে দেখে নিজ হেফাজতে নেন এএসআই আবু সালেহ। অতপর তিনি থানায় অবগত করে হাসপাতালে দায়িত্বে থাকা সঙ্গীয় ফোর্স নিয়ে বাচ্চাটির পরিচয় নিশ্চিত করার লে অভিযান পরিচালনা করেন। প্রায় দেড় ঘন্টার ব্যাবধানে বাচ্চাটির মা তহমিনা কে পেয়ে পরিচয় নিশ্চিত হয়ে নিখোজ হওয়া ওই শিশু ইয়ামিন কে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে পুলিশ। পুলিশের এমন তৎপরতা কে সাধুবাদ জানিয়েছে জনসাধারণ মহল। যশোর পুলিশ লাইনের এএসআই আবু-সালেহ বলেন, আমি বাচ্চাটিকে হাসপাতালের সামনের ব্যাস্ততম রাস্তায় ঘুরে বেড়াতে দেখে আমার সন্দেহ হয়। তৎনাৎ আমি বাচ্চাটিকে নিজ হেফাজতে নেই। এরপর কোতোয়ালি থানায় অবগত করে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচয় নিশ্চিত করার ল্েয অভিযান শুরু করি। প্রায় ২ ঘন্টা পর বাচ্চার মা কে পেয়ে পরিচয় নিশ্চিত করে পরিবারের জিম্মায় হস্তান্তর করি। শিশু ইয়ামিনের মা তহমিনা খুশির আবেগে আপ্লুত হয়ে বলেন, বাচ্চা কখন ওই তিন তালার পর থেকে নেমে বাহিরে চলে এসেছে আমি বুঝতে পারিনি। তবে আমি আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আমার বাচ্চাটিকে আমি আমার কোলে ফিরে পেয়েছি। আল্লাহ না করুক এই ব্যাস্ত রাস্তায় ওর যেকোনো দূর্ঘটনা ঘটতে পারতো। আমি পুলিশ ভাইদের প্রতি কৃতজ্ঞ।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














