মাহাবুবুর রহমান , কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে ॥ কর্তৃপরে উদাসীনতায় মাটির সাথে মিশে যাচ্ছে দুটি গাড়ি। গাড়ির ভেতর গজিয়ে উঠেছে গাছ আর বিভিন্ন ধরনের উদ্ভিদ। শিশুরা গাড়ির অংশ বিশেষ খুলে খাচ্ছে পাঁপর ভাজা। যা দেখার কেউ নেই । এ চিত্র সরকারি জয়দিয়া বাঁওড়ের গার্ড অফিসের। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাঁওড়ের ব্যবস্থাপক। জয়দিয়া বাঁওড় এলাকার কামাল হোসেন বলেন, ৩০-৩৫ বছর ধরে গাড়ি গুলো পড়ে আছে এভাবে। একটা জীপ আর একটা পিকাপ, জীপ টা চড়ে বেড়াতেন ১৯৯১ সালের বাঁওড় ম্যানেজার নুরুল আফসার। ১৯৮৬ সালের হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে দেওয়া হয়েছিল ৩ টি গাড়ি। পিকাপে করে মাছ আনা নেওয়া করা হতো। আরেকটা পিকাপ পড়ে আছে বলুহর মাৎস্য হ্যাচারিতে অনেক সাহেব এল আর গেল। তবে গাড়ির ব্যবস্থা হলো না। বাচ্চারা গাড়ির টিন আর বিশেষ বিশেষ অংশ খুলে খেয়েছে বাদাম আর কটকটি ভাজা। অফিসের পাশের নিতাই হালদার বলেন, গাড়িগুলো ভালো থাকার সময় স্থানীয়রা সাহেবদের বলেছিলেন ব্যবস্থা নিতে। সে সময় ব্যবস্থা নিলে এমন পরিস্থিতি হতো না। তিনি বলেন, এরপর যখন আরও খারাপ হয়ে গেল, তখন পিডি অফিসের লোকজন এসে প্রয়োজনীয় যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এখন আর কি করার। পাশের মুদি দোকানি রিয়াজ হোসেন বলেন, এভাবে খোলা আকাশের নিচে পড়ে থেকে রোদে আর বৃষ্টিতে ভিজে গাড়ি দুটি নষ্ট হয়ে গেছে। এটা সরকারি গাড়ি না হয়ে পাবলিক গাড়ি হলে এভাবে নষ্ট হতো না। এখনো চলত।’ এ বিষয়ে জয়দিয়া বাঁওড়ের ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, ‘আমি গত অক্টোবর মাসে এ বাঁওড়ে যোগদান করেছি। এর আগে যারা ছিলেন, তারা কি করেছেন তা আমার জানা নেই। এ ছাড়া আগের ম্যানেজার আমাকে ওই গাড়ি বুঝিয়ে দিয়ে যাননি। আর এটা সম্পর্কে আমি জানিও না। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। পিডি নারায়ণ চন্দ্র দাসের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি দুই মাস আগে যোগদান করেছি গাড়ির বিষয় অবগত নয় তবে আপনার কাছ থেকে জানলাম। বাঁওড় কর্তৃপরে সাথে কথা বলে বিষয় টা দেখবো।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















