মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম ফারুক খানের অসাংগঠনিক ও অশালীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফতেপুর ইউনিয়ন বিএনপি। গতকাল বিকালে ফতেপুরের সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে ইউনিয়ন বিএনপি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. নান্নু মিয়া বলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম ফারুক খান বিভিন্ন এলাকায় মত বিনিময় সভায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে অশ্লালীন বক্তব্য দিয়ে আসছেন। আমরা তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায়। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ২০১৪ সালের ১৩ মে তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ¦ শহিদুল ইসলাম মাস্টার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুধু দলের সকল পদে থেকে বহিস্কার করেন গোলাম ফারুক খানকে। পরে ২০১৬ সালের ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের বিরুদ্ধে নির্লজ্জ বেহায়ার মত আনারস প্রতিক নিয়ে সতন্ত্র নির্বাচন করেন গোলাম ফারুক খান। ২০২০ সালে ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়কের পদ কিভাবে পান দল থেকে বহিস্কৃত নেতা গোলাম ফারুক খান। সংবাদ সম্মেলনে ড. নান্নু মিয়া বলেন দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে যে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন গোলাম ফারুক খান সন্ত্রাসী বলতে কি বুঝায় উনি সেটা জানেন এটা আমার প্রশ্ন? সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম পারভেজ লিটন, অধ্যক্ষ শওকত আলী, সদস্য আবুল কাশেম সরদার, ওমর আলী ভূঁইয়া, কবির হোসেনসহ অসংখ্যা বিএনপির নেতাকর্মী।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















