মহেশপুর(ঝিনাইদহ) অফিস : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে নারী-পুরুষসহ ৫ জনকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (২৫ডিসেম্বর) ভোরে উপজেলার যাদবপুর বিওপির সীমান্ত গোপালপুর গ্রামের মাঠ থেকে পুরুষ ৩জন,নারী ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন, বগুড়া নতুন বাজার গ্রামের রমজান আলীর ছেলে সোহাগ (৩২), আতিকুল ইসলামের স্ত্রী সুমি (২৯),ঝিনাইদহ ধোপাঘাটা গ্রামের আবেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৩৮),শরিয়তপুর গাজীপুর গ্রামের নির্মলের ছেলে তুহিন (৩৩), নড়াইল সিতারামপুর গ্রামের লিয়াকত মোল্লার মেয়ে মাবিয়া (২৫)। ৫৮বিজিবির সহকারী পরিচালক তাসলিম মোঃ তারেক জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














