আশাশুনির খাজরায় নৌকার প্রার্থী ডালিম গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

0
284

এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির খাজরায় গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন নৌকা প্রতিকের প্রার্থী চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। রবিবার সকাল থেকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খালিয়া, দেয়াবর্শিয়া, পারিশামারি ও ফটিকখালীসহ বেশ কয়েকটি গ্রামে পায়ে হেটে বাড়ী বাড়ী গনসংযোগ করেছেন। বিকালে খালিয়া মাদ্রাসা প্রঙ্গনে উঠান বৈঠকে চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন, আমি বিগত দিনে সবচেয়ে বেশী ভোটে নির্বাচিত হয়ে যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন সহ এলাকার অবকাঠামো উন্নয়ন করেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে ভালবেশে ও পরিক্ষীত সৈনিক হিসেবে আবারও নৌকা প্রতিক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে। খাজরা বাজার টু কাপসন্ডা বাজার নতুন রাস্তা নির্মানে ইতোমধ্যেই বরাদ্ধ হয়েছে। সুপেয় পানি সরবরাহে ১,২ও ৩ নং ওয়ার্ডে শতভাগ পানির ট্যাঙ্কি সরবরাহ করা হয়েছে। ৪ নং ওয়ার্ডে জরিপ কার্য চলছে অনতি বিলম্বে আপনাদের মধ্যে শতভাগ ট্যাঙ্কি সরবরাহসহ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ওয়ার্ডে আমার নির্বাচনী জনপ্রিয়তা শতকরা ৮০ ভাগ রয়েছে। আপনারা ভূল না করে আগামীতে ৫ জানুয়ারী ইউনিয়নের উন্নয়নে আমাকেই নৌকা প্রতিকে ভোট দিতে ভূলবেন না আশাকরি। আমি আগামীতে আবারও নির্বাচিত হলে পূর্বের ন্যায় এই প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে আগের মত পাহারা দিয়ে রাখব এবং আপনারা শান্তিতে ঘরের দরজা খুলে ঘুমাবেন ইনশাল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল সানা, মেম্বর হোসেন আলী, হাজী আবু দাউদ সানা, হাজী ইসমাইল সানা, সেনা সদস্য আবু মুসা (অব.) ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, যুবলীগ নেতা রমজান আলী, মেম্বার প্রার্থী রামপদ সানা, বিধান চন্দ্র মন্ডল, সাবেক মেম্বার আব্দুল মজিদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here