সাতক্ষীরা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে নির্বাচনে সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুন্না নির্বাচিত,উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

0
10

কাজী আল মামুন কালিগঞ্জ সাতক্ষীরা : সাতক্ষীরা কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আনন্দঘন পরিবেশ ও উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে মনিরুল ইসলাম মনি (এলএলবি) এবং সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে আমিনুর রহমান (মুন্না) নির্বাচিত হয়েছেন।শনিবার (১৪ নভেম্বর) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৩৯ জন। এর মধ্যে ৮৮৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে নাজিমগঞ্জ বাজারসহ পুরো কালিগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রার্থীদের রঙিন ব্যানার, ফেস্টুন ও পোস্টারে উপজেলা মোড় থেকে শুরু করে পুরো নাজিমগঞ্জ মোকাম জাতীয় সংসদ নির্বাচনের আদলে সাজানো হয়। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালান। দোকানে দোকানে, ব্যবসায়ীদের বাড়িতে এবং উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সমর্থন পেতে দিন-রাত ছুটে বেড়িয়েছেন প্রার্থীরা। নাজিমগঞ্জ বাজারের পাশাপাশি উপজেলার ১২টি ইউনিয়নেও এ নির্বাচন ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।নির্বাচনে মোট ১৩টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের সভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে আনারস প্রতীকে মনিরুল ইসলাম মনি (এলএলবি) ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের শেখ নাজমুল ইসলাম বাবু পেয়েছেন ২৮৩ ভোট। তালা-চাবি প্রতীকে রফিকুল ইসলাম পেয়েছেন ৯৭ ভোট এবং চেয়ার প্রতীকে আব্দুর রহমান পেয়েছেন ২৭ ভোট।সহসভাপতি পদে দুটি পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চশমা প্রতীকে শেখ আহাদুজ্জামান ৫৩২ ভোট এবং মাছ প্রতীকে শেখ আবু তাহের ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী হরিণ প্রতীকে শফিকুল ইসলাম টোকন পেয়েছেন ৪২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে আমিনুর রহমান (মুন্না) ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে রফিকুর জামান রুমি পেয়েছেন ৩৫৬ ভোট।
যুগ্ম সম্পাদক পদে তরবারি প্রতীকে নুরুন্নবী আবু ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চাকা প্রতীকে রবিউল ইসলাম মিন্টু পেয়েছেন ২৭৫ ভোট এবং উড়োজাহাজ প্রতীকে মো. সিদ্দিকুল ইসলাম পেয়েছেন ২০২ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীকে মো. মনিরুজ্জামান খান ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকে মো. শের আলী পেয়েছেন ৩০২ ভোট এবং টেলিভিশন প্রতীকে শেখ সিরাজুল ইসলাম পেয়েছেন ১২৯ ভোট।কোষাধ্যক্ষ পদে দোয়াত-কলম প্রতীকে মো. রজব আলী ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে মো. মাহমুদুল্লাহ পেয়েছেন ৪১৪ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।দপ্তর সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে শেখ মনিরুল ইসলাম মিলন ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্যান প্রতীকে মো. ফারুক হোসেন পেয়েছেন ৩১১ ভোট।প্রচার সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে শেখ লুৎফর রহমান জুয়েল ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৩৭৩ ভোট।নির্বাহী সদস্য পদে চারটি পদের বিপরীতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে নির্বাচিত চারজন হলেন—হাঁস প্রতীকে তামজীদ হোসেন মিঠু- ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত,দেয়াল ঘড়ি প্রতীকে নুরুজ্জামান খান ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত,আম প্রতীকে মো. আবুল হোসেন ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত এবং মই প্রতীকে মো. ফিরোজ কবীর -৪০৬ ভোট পেয়ে নির্বাচিত অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন কাঁঠাল প্রতীকে শেখ হাফিজুল ইসলাম ছোট্টু-৩৯১বল প্রতীকে রাজু হোসেন-২০৯ এবং রজনীগন্ধা প্রতীকে মো. আরাফাত হোসেন-১৮৮ ভোট পেয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডলের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের সদস্যরা সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু সোহেল মো. জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, তৈবুর রহমান এবং সাংবাদিক শরিফুল ইসলাম।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, শেখ শরিফুল ইসলাম, মো. জহুরুল হুদা, মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ তবিবুর রহমান খান, মো. সাইদুর রহমান ও তারিকুশ শারাফাত। তাঁদের সার্বিক প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে প্রিজাইডিং অফিসার হেমেন্দ্রনাথ মন্ডলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ মোট ২২ জন নির্বাচনী কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিগঞ্জ থানা পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সার্বিক নজরদারি ছিল। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল,
ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে তার সফল পরিসমাপ্তি ঘটে। নতুন নেতৃত্বের মাধ্যমে নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ঐক্য প্রতিষ্ঠা এবং বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here