আশাশুনির আনুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুসের নির্বাচনী গণসংযোগ ও পথসভা

0
357

এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনির ৯নং আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুস। গতকাল সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত আনুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস তার আনারস প্রতিক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থানা করেন। সকালে বিছট বাজার থেকে বিশাল মোটর সাইকেল, ভ্যান, ইজিবাইক যোগে শোভাযাত্রা শুরু করে আনুলিয়া, জেলেখালী, কাকবাসিয়া, আমতলা, একসরাসহ বেশ কিছু গ্রামে গনসংযোগ করেছেন। গনসংযোগ করাকালে কাকবসিয়া বাজার, আমতলা ও একসরা বাজারে পৃথক পৃথক পথসভায় বক্তব্যে রুহুল কুদ্দুস বলেন, আমি বিগত ৮ বছর আপনাদের ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত আনুলিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙন প্রতিরোধে কার্যকরী পদপে গ্রহণ করে আপনাদের সেবা করেছি। আমি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নিয়ন্ত্রণ করে আনুলিয়া ইউনিয়নের মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছিলাম। এলাকার মানুষ আমার চেয়ারম্যানী সময় শান্তিতে ঘরের দরজা খুলে ঘুমিয়েছে। আগামী ৫ জানুয়ারী নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আবার আপানাদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি। আমার পরবর্তী সময়ের কথা চিন্তা করে সঠিক স্থানে ভোট দিবেন এটাই আশা করি। কিন্তু আমার জনপ্রিতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপরে নৌকা প্রতীকের প্রার্থীর ইন্দনে আমার কর্মীদের লাঞ্ছিত ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারনায় বাঁধা সৃষ্টি ও নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। আগামী ভোটে ব্যালটের মাধ্যমে সকল অন্যায়ের প্রতিবাদ জানাতে আমি ভোটারদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এসময় তার সাথে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here