সাতক্ষীরা প্রতিনিধি ঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া উপজেলার ১৬ টি ইউনিয়নের ইউপি নির্বাচন শুরু হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। তবে গ্রামের মানুষ ইভিএম এ ভোট দিতে কিছুটা অসুবিধা হতে পারে বলে উৎকন্ঠায় রয়েছে প্রার্থী ও তাদের সমর্থকরা। এদিকে, প্রশাসনের প থেকে জানানো হয়েছে সুষ্টু ও শান্তিপুর্ন নির্বাচনে লক্ষে ইতিমধ্যে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ টি, শ্যামনগর উপজেলার ৩ টি ও কলারোয়া উপজেলার ২টিসহ মোট ১৬ টি ইউনিয়নে বুধবার সকাল ৮টা থেকে ১৫৩ টি কেন্দ্রে এই ভোট গ্রহন শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন উপজেলায় ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ২০৪ জন নারী ও সাধারণ সদস্য পদে ৬৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, তিন উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহি মাজিস্ট্রেটসহ ১ হাজার ২৬৫ জন পুলিশ, পাশাপশি ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব ও ২ হাজার ৬০১ জন আনসার সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন। উল্লেখ্য ঃ এই তিন উপজেলায় মোট ৩ লাখ ২৮ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ৪৬৬ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৪৪ জন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














