যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো কৃষি। সুতরাং কৃষি খাতে যত বেশি প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে, গবেষণায় আরও সাফল্য আসবে, তত দ্রুত বাংলাদেশ উন্নত দেশের কাতারে উন্নীত হবে। আমাদের টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে কৃষিখাতের প্রযুক্তিগত অভূতপূর্ব উন্নয়ন। বৃহস্পতিবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে আয়োজিত এক ‘ইনসেপশন ওয়ার্কশপ’-এ সভাপতির বক্তব্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। ‘আরটি-কিউপিসিআর এবং এনজিএস পদ্ধতি ব্যবহার করে বাগদা চিংড়ির যকৃত-অগ্ন্যাশয়ে তীব্র পচনজনিত রোগের জিনোমিক গবেষণার মাধ্যমে রোগ প্রতিরোধ পদ্ধতি উদ্ভাবন’ প্রকল্পটি সূচনা করতে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো- ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে উন্নীত করা। তবে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উন্নীত হওয়া অপেক্ষাকৃত অনেক কঠিন। আমাদের মূল চালিকা শক্তি হলো কৃষি। সুতরাং কৃষি প্রযুক্তিভিত্তিক যত বেশি প্যাটেন্ট ও প্রোসেস রাইট তৈরি এবং বাজারজাত করতে পারব তত দ্রুত আমরা উন্নত দেশের কাতারে উন্নীত হতে পারব। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বয়সে নবীন হলেও বাংলাদেশের মধ্যে জিনোমিক গবেষণার ক্ষেত্রে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অনেক এগিয়ে। এ বিশ^বিদ্যালয়ের বিএসএল-৩ মানের একটি অ্যানিমাল হাউস ও সেল কালচার ল্যাবের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমাদের লক্ষ্য এ বিশ^বিদ্যালয়ে ভ্যাকসিন গবেষণা প্রতিষ্ঠা করা। একইসঙ্গে কৃষিকে এগিয়ে নিতে এ বিশ^বিদ্যালয়ে একটি কৃষি অনুষদও খোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রকল্পটি শেষ করতে সর্বাত্মক সহযোগিতারও আশ^াস দেন যবিপ্রবি উপাচার্য। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এটি সম্ভব হয়েছে কৃষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন উদ্ভাবন এবং সরকারের সহায়ক নীতির কারণে। তিনি বলেন, বর্তমানে কৃষির মূল চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন, জমির উর্বরতা কমে যাওয়াসহ নানা সমস্যা। তারপরেও যারা কাজ করতে যাচ্ছেন, আমরা তাদের সহায়তা করব। ওয়ার্কশপে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ^াস, যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ। ইনসেপশন ওয়ার্কশপে গবেষণার লক্ষ্য, উদ্দেশ্যেসহ বিভিন্ন বিষয়ে মূল বক্তব্য দেন প্রকল্পটির প্রধান গবেষক ড. মো. মীর মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্পটির সহ-গবেষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। দুই পর্বে আয়োজিত এ ওয়ার্কশপের প্রথম পর্ব পরিচালনা করেন প্রকল্পটির রিসার্চ ফেলো নওশীন ফারজানা ও দ্বিতীয় পর্ব পরিচালনা এফএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মঞ্জুরুল হক। আগামী তিন বছরব্যাপী এ গবেষণা প্রকল্প চলমান থাকবে। কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও কারিগরি তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














