যশোর ডেস্ক : ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আবার ১১ শ ছাড়িয়ে গেছে; নমুনা পরীার বিপরীতে দৈনিক শনাক্তের হার পৌঁছেছে ৫ শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ১৪০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯ সেপ্টেম্বর, সেদিন ১ হাজার ১৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৯৭ জন। বুধবার নমুনা পরীার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ২০ শতাংশ, বৃহস্পতিবার তা বেড়ে ৪ দশমিক ৮৬ শতাংশ হয়েছে। এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২০ সেপ্টেম্বর; সেদিন প্রতি ১০০ পরীায় ৫ দশমিক ৬৭ জনের কোভিড পজিটিভ এসেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১৯৬ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। গত একদিনে শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৯৭৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি। দেশের ২৮টি জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী। তাদের মধ্যে এক জন ঢাকা বিভাগের, চার জন চট্টগ্রাম বিভাগের এক জন রাজশাহী বিভাগের এবং এক জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ছয় জন সরকারি হাসপাতালে এবং এক জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীা হয়েছে। এ পর্যন্ত পরীা হয়েছে ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৯৪৭টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। গত বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৯ কোটি ৭৯ লাখের বেশি রোগী।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














