যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

0
4

যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্য তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোতোয়ালি মডেল থানার ঘোপ উত্তরপাড়া ও কাজীপাড়া কাঁঠালতলা এলাকা থেকে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘোপ উত্তরপাড়ায় বাবলু হোসেনের (৩৫) দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে, কাজীপাড়া কাঁঠালতলা এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সুজন শেখ (২৬) নামে একজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসানের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
এদিকে, রোববার (৮ নভেম্বর) রাতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। প্রথম অভিযানে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিকের গেটের সামনে থেকে সিরাজুল ইসলাম (৩৭) নামে একজনকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
দ্বিতীয় অভিযানে কোতোয়ালি থানার নরেন্দ্রপুর ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় আলী হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তামিম আহম্মেদ রানা (২২) নামে আরেকজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়ার ইকবাল হোসেনের ছেলে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম ডিবির অভিযানে দুজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here