বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ৩৮টি ভুমিহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করার জন্য খাজুরা বঙ্গবন্ধু পল্লী-০৪ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে লখপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাজুরা সরকারী খাস জমিতে এই বঙ্গবন্ধু পল্লী-০৪ নির্মাণ করা হবে। ফলে ৩৮টি ভুমিহীন পরিবার তাদের সকল পরিবার পরিজন নিয়ে আপন ঠিকানায় মাথা গুজার ঠাই পেতে চলেছেন। জানা গেছে, সরকারের নির্দ্দেশনা মোতাবেক যে সমস্ত পরিবার ভুমিহীন তাদের জমি ও ঘর তৈরী করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে মন্ত্রনালয় হতে একটি নির্দ্দেশনা আসে। যারই অংশ হিসাবে উপজেলা প্রশাসন লখপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে খাস জমি খোজ করে খাজুরা নামক স্থানে খাস জমি বের করেন। এবং সেই জমিতে ৩৮টি পরিবারকে ঘর তৈরী করে দেওয়ার সিধান্ত গ্রহন করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ঘটনা স্থান পরিদর্শন করে স্থান নির্দ্ধারণ করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, ইউপি সদস্য শেখ আহম্মদ আলী, সংরক্ষিত মহিলা সদস্যা খুকুমনি বেগম ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাহিদ ইকবাল প্রমুখ।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














