অভয়নগর প্রতিনিধি ঃ নিষেধাজ্ঞা স্বত্বেও সমগ্র অভয়নগরে ঋণ আদায় চলছে। সরেজমিনে ঘুরে ও বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, আদ দ্বীন সমিতির আদায়কারী মোছাঃ ফিরোজা বেগম ঋণ আদায়ের জন্য সদস্যদের জোরাজুরি করছেন। একই অবস্থা গ্রামীণ ব্যাক চেঙ্গুটিয়া শাখা, সিএসএস, আরডিএস সহ অন্যান্য এনজিওগুলোর। আরডিএস অভয়নগর শাখার ব্যবস্থাপক মোঃ হাদিউজ্জামান সাংবাদিকদের বলেন, জুন মাসে কিস্তি আদায় বন্ধ থাকবে এমন কোন আদেশ আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে পাইনি। আদ দ্বীনের মাঠ কর্মী ফিরোজা বেগম বলেন, উপর থেকে কিস্তি আদায়ের অনুমতি আছে। আরআরএফ এর মাঠ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কিস্তি আদায় করতে দেখা গেছে। গ্রামীন ব্যাংকের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরবর্তী দিন ধার্য করে কিস্তি আদায়ের আল্টিমেটাম দিচ্ছেন। সিএসএস এনজিও কর্মীরা কিস্তি আদায় করতে গিয়ে গ্রাহকদের সাথে কোন্দলে জড়িয়ে পড়ছেন। গ্রাহক শিখা বেগম সাংবাদিকদের বলেন, সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে আমরা জেনেছি করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের অক্ষমতার কথা চিন্তা করে সরকার চলতি জুন মাস পর্যন্ত কিস্তি আদায় স্থগিত রেখেছেন, অথচ এনজিওগুলো তা মানছেনা। এ বিষয়ে গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














