শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপায় ৪দিন অতিবাহিত হলেও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়নি। বহাল তবিয়তে এখনো ট্রাক্টরটি আশা ইট ভাটা কাজীপাড়া শৈলকুপায় রয়েছে । ট্রাক্টরটি কেন আটক করা হচ্ছে না এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে । কিভাবে এই ঘাতক ট্রাক্টরটি সেনা সদস্যের স্ত্রীকে পিষে দিল তার ভিডিও ফুটেজ এখন শৈলকুপার সাধারণ মানুষের হাতে হাতে। ঘাতক ট্রাক্টরের মালিক প্রভাবশালী হওয়ায় ট্রাক্টরটি থানা হেফাজতে নিচ্ছে না বলে এলাকাবাসির অভিযোগ। সেনা সদস্য রাজিবের চাচাত ভাই আবুল হোসেন বলেন, রাজিবের স্ত্রী মারা যাওয়ার কয়েকদিন আগে তার মাও মারা গিয়েছে আবার রাজিবের অবস্থাও আশংকাজনক তাই এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি । তবে আমরা অবশ্যই কিছুদিনের মধ্যে অভিযোগ দায়ের করবো। এব্যাপারে শৈলকুপা থানা ওসি রফিকুল ইসলাম বলেন, এখনো কোন অভিযোগ আসেনি তাই মামলা হয়নি। আমরা এই মারা যাওয়ার বিষয়ে কিছুই জানতাম না আপনাদের মাধ্যমে শুনছি। তবে বিষয়টি খতিয়ে দেখছি। উল্লেখ্য ঝিনাইদহের শৈলকুপায় ইট ভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে মারা যায় এক সেনা সদস্যের স্ত্রী। শুক্রবার বিকালে আহত হওয়ার পর তাকে যশোর সি এম এইচ হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি মারা যান। নিহত সেনা সদস্যের স্ত্রী শাহানারা (৩৫) খাতুন বালিয়াকান্দি উপজেলার চর দক্ষিণ বাড়ি গ্রামের মেছের আলীর মেয়ে। সেনা সদস্য রাজিব কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের তাজু মন্ডলের ছেলে। রাজিবও যশোর সিএম এইচ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













