চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় লিপি খাতুন (৩৮) নামে এক গৃহবধূ দশ মাসের কন্যা রেখে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে বসত ঘরের আড়া থেকে ওড়নায় পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে প্রতিবেশিরা। সংবাদ পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার চৌগাছা থানায় নেয়। বুধবার লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত লিপি খাতুন উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর খালপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মুক্তার আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল তিনটার দিকে লিপির বসত ঘরে (শয়ন কক্ষে) আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখেন প্রতিবেশিরা। এসময় লিপির দশ মাস বয়সী কন্যা ছাড়া বাড়িতে কেউ ছিলো না। লিপি বেঁচে আছে ভেবে প্রতিবেশিরা দ্রুত ওড়না কেটে উদ্ধার করেন। পরে বুঝতে পারেন তিনি মারা গেছেন। পরিবারের সদস্যরা তার লাশ দাফনের প্রস্ততি নেয়ার সংবাদ পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে চৌগাছা থানায় নেয়।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














