মোংলা প্রতিনিধি : মোংলা বন্য ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও চাদঁপাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গির মল্লিকের বিরুদ্ধে ধর্ষনের মামলা হয়েছে। বিয়ের প্রলোভন দিয়ে স্বামী পরিত্যাক্তা এক নারীকে ৩০ ডিসেম্বর রাতে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গির মল্লিক। ঘটনার পর পরই থানায় এজাহার দাখিল করলেও ক্ষমতাবান ওই প্যানেল চেয়ারম্যানের দাপটে মামলা রুজুতে বিলম্ভ হয়, তবে তদন্তে সত্যতা পাওয়ায় অবশেষে ১০ জানুয়ারী মামলা রুজু করে মোংলা থানা পুলিশ। মামলা দায়েরের ৫দিন অতিবাহিত হলেও আসামী গ্রেফতার না হওয়ায় আতংঙ্কে রয়েছে ধর্ষিতা নারী ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে মালগাজী মিশনবাড়ী এলাকার সাধারন মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মামলার এজাহার সুত্রে জানা যায়, আসামী জাহাঙ্গির মল্লিক এক সময়ের বিএনপির যুব দল থেকে আওয়ামীলীগের যোগদান করেন বছর সাত আগে। ক্ষমতাশীন দলে এসে কৌশলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদ দখল করে নেয় এবং ৫নং ইউপি সদস্য নির্বাচিত হয়। এর পর থেকেই তার ক্ষমতার বিস্তার শুরু করে স্থানীয় হিন্দ্র খ্রিস্টান সম্প্রদায়ের উপর। ধর্ষিতা ওই নারী ও জাহাঙ্গির মল্লিক একই এলাকায় বসবাস করার সুবাধে তাদের উভয়ের মধ্যে সুসম্পর্ক তৈরী হয় এবং গত ২০১৭ সালের ২৮ অক্টোবর তার পূবের্র স্বামীর সাথে বিবাহ বিচ্ছে হয় জাহাঙ্গীর মল্লিকের মধ্যস্থতায়। এর পর থেকেই নারীলোভী লম্পট জাহারঙ্গীর মল্লিকের ললুপ দৃষ্টি পরে ওই নারীর উপর। বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। আসামী জাহাঙ্গির তাকে বিবাহ করার প্রতিশ্রতি দিয়ে প্রথমে গত ২০১৭ সালে ৩০ ডিসেম্বর গভির রাতে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে বলে মামলায় উল্লেখ করে। ওই নারী খ্রিস্টান সম্প্রদায়ের হওয়ার তার অসহায়াত্ত্বের সুযোগ নিয়ে জিম্মি করে দিনের পর দিন শারীরিক ভাবে মেলামেশা করে আসছে মেম্বার জাহাঙ্গির মল্লিক। পরে তাকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে গত বছরের ১৭ জানয়ারী একটি মিথ্যা নোটারী পাবলিক কার্যলয়ের দেয়া এক লক্ষ টাকার বিবাহ সংক্রান্ত এ্যাফিডেভিট কপি এনে দেয় বলে জানায় নির্যাতিতা ওই নারী। তার এহেনও মিথ্যা সাজানো ঘটনা বুঝতে পেরে বিষয়টি স্থানীয় চাদঁপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামকে জানানো হয় এবং এ ঘটনা নিয়ে এলাকার স্থানীয়দের মাঝে জানাজানি হয় মর্মে ওই নারী বলেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে মেম্বার ক্ষিপ্ত হয়ে গত ৩০ ডিসেম্বর রাত ৯টার দিকে জাহাঙ্গির মল্লিক তার ঘরে ডুকে মুখ চেপে ধরে জোর পূর্বক তাকে ধর্ষন করে বলে মামলার এজাহার থেকে জানা যায়। এ সময় ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে ঝাপটে ধরতে গেলে জাহাঙ্গির মল্লিক ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়ছে। ঘটনার পর পরই থানায় এজাহার দাখিল করা হলে তদন্তের ৫ দিন শেষে জাহাঙ্গির মল্লিকের বিরুদ্ধে ধর্ষনের মামলা রুজু করে মোংলা থানা পুলিশ। তবে এখনও আসামী গ্রেফতার না হওয়ায় এবং ধর্ষক মেম্বারের সন্ত্রাসী বাহিনীর প্রকাশ্য হুমকিতে আতংঙ্কে রয়েছে নির্যাতনের শিকার ওই নারী ও তার পরিবারের সদস্যরা। এব্যাপারে ইউপি প্যানেল চেয়ারম্যান আসামী জাহাঙ্গির মল্লিক বলেন, আমার সাথে ওই নারী পূর্ব পরিচিত কিন্ত যে ঘটনা নিয়ে মামলা করা হয়েছে তা পুরোটাই মিথ্যা। আমার সাথে ইউপি নির্বাচনে হেরে গিয়ে প্রতিপক্ষ আমাকে হেয়প্রতিপন্য করার চেষ্টা করছে। চাদঁপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে থেকেই এ ঘটনা আমাকে জানানো হয়েছিল কিন্ত জাহাঙ্গির মল্লিক তার কর্মকান্ডে আমি হতবাক। একজন জনপ্রতিনিধি হয়ে এরকম কর্মকান্ড কোন রকমই সমচিন নয়। এখন মামলা হয়েছে, সত্যতা পেলে আদালতই এর সুষ্ঠ বিচার করবে। মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, মালগাজী এলাকার স্বামী পরিত্যাক্তা এক নারীর অভিযোগের সুত্র ধরে তদন্ত করা হয়েছে এবং জাহাঙ্গির মল্লিক এ ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। আসামী পলাতক থাকায় আটক হচ্ছে না তবে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় থানার এ কর্মকর্তা।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














