মহেশপুর (ঝিনাইদহ) অফিস : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির কানাইডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্ঠা করলে ২১জনকে আটক করে ৫৮ বিজিবি। শনিবার ভোরে কানাই ডাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের মেহগনী বাগান থেকে ১৩জন পুরুষ, ৪জন নারীও ৪শিশুকে আটক করে। আটক কৃতরা হলেন,খুলনা জেলার এরশাদ আলী গাজীরের ছেলে আনোয়ার গাজী (৩৫),স্ত্রী সখিনা বেগম (৩০), মেয়ে রুকাইয়া গাজী (০৩), ছেলে আব্দুল্লাহ (০২), যশোর জেলার বিরাট সমাজ পতীর স্ত্রী শিখা রাণী সমাজ পতী (৪০), মেয়ে রিয়া সমাজ পতী, ছেলে তীপ্ত সমাজ পতী, ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), নড়াইল জেলার শাহাদাৎ হোসেনের মেয়ে আন্না (৩০), বাগেরহাট জেলার চিত্তরঞ্জন মন্ডলের স্ত্রী উষা রাণী মন্ডল (৬০), যশোর জেলার বেনাপোলের কেরামত মন্ডলের ছেলে আলম মন্ডল (৪৭), একই স্থানের লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেট জেলার কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১) সাহাবুদ্দিন এর ছেলে সাইফুলআলম (৩০),সুনামগঞ্জ জেলার আব্দুল কুদ্দস মিয়ার ছেলে সেবুল মিয়া (২০),গোপালগঞ্জ জেলার গকুল বাওয়ালীর ছেলে তপন বাওয়ালী (২৩),রুহুল আমিন এর ছেলে হুমায়ূন কবীর (৪৪)ফরিদপুর জেলার সালাম মিয়ার ছেলে রাজা (৪০), কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), কক্সবাজার জেলার আহম্মেদ এর ছেলে জমির আহম্মেদ (৩০)। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুটিপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখ এর ছেলে রাকিবুল ইসলাম (৩১) ৫৮বিজিরি অতিরিক্ত পরিচালক তসলিম মো: তারেক জানান, অবৈধ ভাবে দেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














