স্টাফ রিপোর্টার : দুর্নীতি রোধে স্বচ্ছতা নিশ্চিতে যশোরের পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্পদ বিবরণী গণমাধ্যমে প্রকাশ করেছেরাইটস যশোর কার্যালয়ে শনিবার স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী গণমাধ্যমে প্রকাশ বিষয়ক এক সভায় এ তথ্য প্রকাশ করা হয়। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার আগে ও পাঁচ বছর পর মেয়াদ শেষে তাদের ব্যক্তিগত সম্পদের চিত্র তুলে ধরা হয়। দ্য এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ‘‘স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’’ প্রকল্পের আওতায় মানবাধিকার সংগঠন রাইটস এ সভায় আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত। হুসাইন শওকত বলেন, ‘অনেক জনপ্রতিনিধিদের দেখা যায় শুণ্য থেকে ৫ বছরে একেবারে পূর্ণ হয়ে যায়। তবে এই প্রকল্পের লক্ষ্য হলো সকলকে নিয়ে। এটা আমাদের মাথায় রেখে আগামী দিনে কাজ করতে হবে। চেয়ারম্যানের আয়ের সাথে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে বিষয়গুলো আছে সে বিষয়গুলিরও স্বচ্ছতা দরকার আছে। যদি এই বিষয়গুলো প্রকাশ করা হয় তাহলে দুর্নীতি কমে আসে। এজন্য ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালটাগুলোও হালনাগাদ ও স্বয়ংসম্পূর্ণ করতে হবে। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অনেক ভাতাই এখন সরাসরি চলে যাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। সামাজিক নিরাপত্তার আওতায় সরকারের যত প্রকল্প আছে একদিন এভাবেই সব সম্ভব হবে, যে মধ্যস্বত্তভোগি কেউ থাকবে না। তখন স্বচ্ছতা একেবারে নিশ্চিত হবে।’ জনপ্রতিনিধিদের স্বচ্ছতা নিশ্চিতে তিনি সাংবাদিকদের যশোরের সব ইউনিয়ন ও পৌরসভায় গিয়ে সেখানকার অনিয়ম তুলে ধরারও আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, প্রেসকাব যশোরের সহ-সভাপতি নূর ইসলাম প্রমুখ। সভায় প্রকল্পের পরিচিতি তুলে ধরেন এসএম আজহারুল ইসলাম।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














