চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব কারেন্সী ম্যানেজমেন্ট এর আয়োজনে ও সোনালী ব্যাংক চৌগাছা শাখার সহযোগিতায় সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক চৌগাছা শাখার বিদায়ী ব্যবস্থাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের খুলনার ডেপুটি জেনারেল ম্যানেজার এসকে রফিকুল ইসলাম। সোনালী ব্যাংক কর্মকর্তা মোতাছিম বিল্লাহের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, সাব-রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, ইসলামী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম, সোনালী ব্যাংক যশোরের এজিএম সালাউদ্দীন, চৌগাছা সোনালী ব্যাংকের নবাগত ব্যবস্থাপক ফারুকুজ্জামান, ওয়ান ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক আশিকুর রহমান প্রমুখ। কর্মশালায় চৌগাছার বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা এবং সুধীজনরা অংশগ্রহণ করেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














