স্টাফ রিপোর্টার : যশোরে এবার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। জেলার শতভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) নারী, পুরুষ ও শিশুদেরকে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে।যশোর জিলা স্কুল অডিটেরিয়ামে চলবে এই কার্যক্রম। মঙ্গলবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আযম, সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সহকারি তথ্য কর্মকর্তা এলিন সাইদুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এম কামরুল ইসলাম জাহাঙ্গীর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর আবু মাউদ, জেলা প্রতিবন্দী কর্মকর্তা মুনা আফরিন প্রমুখ।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













