লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা- জয়পুর জামরুলতলা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। লক্ষীপাশা চৌরাস্তায় বুধবার বেলা ১১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা মোঃ গোলাম মর্তুজা স্বপন ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান। সূত্র জানায়, লোহাগড়া পৌরসভার অর্থায়নে সাড়ে পঁচিশ লাখ টাকা ব্যয়ে ৪২৫ মিটার দৈর্ঘ্য এ পাঁকা সড়ক নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনকালে লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, পৌরসভার সচিব মোঃ তফিকুল আলম, সহকারী প্রকৌশলী শেখ স্যাইয়াদুল হক, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নাজমিন বেগম, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, প্যানেল মেয়র-১ বিশ^নাথ দাস, প্যানেল মেয়র-২ সৈয়দ সাজাহান সিরাজ বিদ্যুত, প্যানেল মেয়র-৩ রাজিয়া সুলতানা বিউটি, পৌর কাউন্সিলর মোঃ আনিসুর রহমান, মোঃ সাহিদুর রহমান সাবু, মোঃ পলাশ শেখ, মোঃ ফারুক হোসেন, খালেদা জামান, আওয়ামী লীগ নেতা সিকদার আজাদ রহমান, কে,এম ফয়জুল হক রোম, মোঃ সাইফুল ইসলাম সরু, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান, পৌরসভার কার্যসহকারী মোঃ কবির হোসেন, সিকদার ওসমান গণিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের জন্য অনুপযোগী হয়েছিল। প্রতিদিন লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হতো। ক্ষমতাগ্রহণের পর বর্তমান মেয়র এর প্রথম নির্মাণ কাজের উদ্বোধন এটি।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














