এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে কৃষক বজলুর রহমানের কুলের বাগান অজ্ঞাত দূর্বৃত্তরা সোমবার রাতে গাছের কুল পিটিয়ে নষ্ট করে দিয়েছে। কৃষক সকালে ক্ষেতে গিয়ে গাছের কুল মাটিতে বিছিয়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন। ওই বাগানের পাশে আরো ৩টি কুলের বাগান রয়েছে। কিন্তু সে সব বাগানের কোন কুল নষ্ট হয়নি। উপজেলার শিকারপুর গ্রামের কৃষক বজলুর রহমান প্রতাপপুর মাঠে ৩ বিঘা জমিতে গত ৫ বছর যাবত কুল চাষ করে থাকেন। এবছর তার বাগানে ১৬০ থেকে ১৭০টি গাছে কুল ধরেছে। ফলনও হয়েছে ভালো। কুল পাক ধরার মূহুর্তে দূর্বৃত্তরা রাতের আধারে বাগানের গাছ পিটিয়ে অধিকাংশ কুল মাটিতে ফেলে দিয়ে গেছে। গত ৫ বছর ওই মাঠে কুল চাষ করলেও ইতিপূর্বে কখনও তার ক্ষেতের কুল নষ্ট হয়নি। কৃষক বজলুর রহমান বলেন, তার সঙ্গে কারো শত্রুতা নেই। এর পরও দূর্বৃত্তরা রাতের আধারে ক্ষেতের প্রায় ৯০ থেকে ১০০ মন কুল নষ্ট করে দিয়েছে। গাছে যে কুল রয়েছে তাও নষ্ট হওয়ার পথে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, ওই মাঠে আরো ৩টি কুলের ক্ষেত রয়েছে কিন্তু সে সব ক্ষেতের কুলের কোন ক্ষতি হয়নি। এ ব্যাপারে তিনি অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ করেছেন।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














