নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌরমেয়র সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে হাট ইজারা দূর্নীতি মামলায় ৫ বছর সশ্রম কারাদন্ড ও জরিমানা করেছে যশোর স্পেশাল জজ আদালত। বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলো নড়াইল পৌরসভার মেয়র সোহরাব হোসেন বিশ্বাস, কাউন্সিলর খন্দকার আল মনসুর বিল াহ, কাউন্সিলর আহম্মদ আলী খান, কাউন্সিলর তেলায়েত হোসেন, ইজারাদার রফিকুল ইসলাম, ইজারাদার রাধে কুন্ডু, ইজাজুল হাসান বাবু, ইজারাদার জিল ুর রহমান, ইজারাদার এইচএম সোহেল রানা, তৎকালিন পৌর সচিব শফিকুল আলম, সাবেক সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দূর্নীতি দমন কমিশনের পিপি এড. সিরাজুল ইসলাম। মামলার অভিযোগে জানা গেছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিশ্বাস ভঙ্গ করে নীতিমালা ২০০২ এর ৩(ঘ) অনু”েছদ ভঙ্গ করে আসামীরা হাট বাজার ইজারা দেয় ১৪১২(বাংলা) সালে। আসামীরা নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট ও নড়াইল বাস টার্মিনাল ইজারা দিয়ে ৭ লাখ ৮১ হাজার ২০ টাকা ও ১৪১১ সালে একই হাট ৪ লাখ ৪১ হাজার টাকা আদায় করে। সর্বমোট ১২ লাখ ২২ শ ৮০ টাকা পৌরসভায় জমা না দিয়ে আসামীরা আত্মসাৎ করে। এব্যাপারে দূর্ণীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ওয়াজেদ আলী গাজী দূর্ণীতি প্রতিরোধ আইনে ২০০৮ সালের ৭ আগস্ট নড়াইল সদর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সহকারি পরিচালক ওয়াজেদ আলী গাজী পৌর মেয়র, কাউন্সিলর, ইঞ্জিনিয়ার সচিবসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। পরবর্তিতে মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে প্রেরণ করা হয়। সে মামলায় সাী গ্রহণ শেষ্ েআসামীদের বির“দ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। একইসাথে আত্মসাৎকৃত ১২ লাখ ২২ শ ৮০ টাকার মধ্যে আসামী জিল ুর রহমান ১ লাখ ৮৬ হাজার ৬০ টাকা, সোহেল রানা ৩ লাখ ৫২ হাজার ১শ ২০ টাকা, রাধেকুন্ডু ৩ লাখ ৫০ হাজার , রকিবুল ইসলাম ১ লাখ ৮৫ হাজার , ইজাজুল হাসান ১ লাখ ৪৮ হাজার ৯শ টাকা পরিশোধ করবে। সাজাপ্রাপ্ত এজাজুল হাসান ,জিল্লুুর রহমান ও রকিবুল হাসান বাদে সকলেই কারাগারে আটক আছে।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...












