দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নসহ চরাঞ্চলে বিস্তীর্ন মাঠ জুড়ে যেন সূর্য্যরে হাসি বিরাজ করছে। সূর্য্যমুখী চাষ করায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এলাকার কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছে। আবাদ সংকল্প দেখে মনে হয় এমন পরিশ্রমী কৃষকদের জন্যই দেশ এগিয়ে যাচ্ছে। কৃষিতে কৃষকরা নতুন করে সম্ভাবনা সৃষ্টি করছে। উপজেলার সংকল্পিত কৃষকরা উপজেলার উত্তর বাঁশবাড়িয়া, মধ্য বাঁশবাড়িয়া, গছানী, ঢনঢনিয়া, চরহোসনাবাদ, নেহালগঞ্জ, আদমপুর, বহরমপুর, বগুরা, দশমিনা, হাজিকান্দা, গোলখালী, আরজবেগী, সৈয়দজাফর, লক্ষীপুর, নিজাবাদগোপালদী, বেতাগীসানকিপুর, জাফ্রাবাদ, মাছুয়াখালী, আলীপুর, যৌতা, খলিশাখালী, চাঁদপুরা, রণগোপালদী, আউনিয়াপুর, গুলি, চরঘুনি, চরবোরহান, চরশাহজালাল, চরহাদি গ্রামে এই বছর বাড়তি লাভের আশায় সূর্য্যমুখী আবাদ করছে। উপজেলার চরহাদীর কৃষক জামাল গাজী জানান, গত বছরের চেয়ে এ বছর বেশি জমিতে সূর্য্যমুখীর আবাদ করছি। ব্লক পদ্ধতিতে কৃষক প্রায় ২০ একর জমির চাষাবাদ সম্পন্ন করেছে। আশানুরূপ ফলন পাবার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাফর আহম্মেদ বলেন, এই বছর কৃষকরা পরীক্ষামূলক ভাবে জমিতে সূর্য্যমুখীর আবাদ করছে। আশানুরূপ ফলন পেতে উপসহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে নিয়মিত মাঠ পরিদর্শন করছি। কৃষকদেরকে ফসলের যত্ন নেয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














