স্টাফ রিপোর্টার : পিএইচডি ডিগ্রী অর্জন করায় ড. শফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে যশোর বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের এক্স স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন। শফিকুল স্কুলের ৯৫ ব্যাচের ছাত্র ছিলেন। ৯৫ ব্যাচের উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি বিকেলে স্কুল অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি বীল মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক নুরুন নবী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজী ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম। এন টিভি ও বাংলাদেশ প্রতিদিনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম সজল, দাউদ পাবলিক স্কুল যশোরের সহকারী অধ্যাপক মোস্তফা আলী প্রমুখ। উল্লেখ্য, ড. শফিকুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ১২২ তম একাডেমিক কাউন্সিল ও ২৫৪ তম সিন্ডিকেট সভায় এই ডিগ্রী প্রদান করা হয়।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














