শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারে সংঘর্ষে ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শেখপাড়ায় কুষ্টিয়া জেলার শান্তিডাঙ্গার গ্রামের বাসিন্দারা বাজারের ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা চালায়। জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয় ঝিনাইদহের শৈলকুপার ও কুষ্টিয়ার শান্তিডাঙ্গা গ্রামের কিশোরদের মধ্যে। এক তরফা হামলাও চালায় শান্তিডাঙ্গা গ্রামের কিশোররা। বিষয়টি এক পর্যায়ে মিমাংশা করে দেয় শান্তিডাঙ্গা গ্রামের মাতব্বর মেম্বার মিজানুর রহমান। বুধবার সকালে শৈলকুপা উপজেলার রাহাতন নেসা গালর্স স্কুলে টিকা নিতে উপস্থিত হয় উভয় গ্রুপের কিশোররা । সে সময় শান্তিডাঙ্গা গ্রামের কলেজ, স্কুল পড়ুয়া ছাত্র, কৃষকসহ মোট ২০ জনের মতো হামলা চালায় শেখপাড়া বাজারের ব্যবসায়ী জিবলু, তারেক ও মুরগি ব্যবসায়ী আনিচের উপর। আহত জিবলুর রহমান বলেন, আমি কিছুই জানিনা। আমি গালর্স স্কুলের দিকে যাচ্ছি, হটাৎ করে রাম দা, দেশীয় অস্ত্র নিয়ে আমার চারপাশে ঘিরে ধরে। আমি গাড়ি রেখে পাশের দোকানে পলানোর চেষ্টা করি। একপর্যায়ে তারা দোকানের ভেতরে প্রবেশ করে আমাকে মারতে শুরু করে। পরবর্তীতে পুলিশ ও ঝিনাইদহ জেলা পরিষদের সবাকে সদস্য রেজাউল করিম খাঁ এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে বাজারের পরিস্থিতি শান্ত আছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













