নোমান পারভেজ, শৈলকূপা ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় মরহুম শিকদার মোশাররফ হোসেন সোনা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে। ১ মার্চ মঙ্গলবার বিকালে হাকিমপুর ইউনিয়নের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে এ ফুটবল খেলার উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী বেগম। হাকিমপুর ইউনিয়ন বাসীর আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান শিকদার কামরুজ্জামান জিকু,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাওন শিকদার ,ইউপি সদস্য আবু মুসা জোরদার, মজনু,খেলাফতসহ অন্যান্য ইউপি সদস্যরা। খেলার প্রথমদিনে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করবে। খেলা উপভোগ করতে আশপাশ এলাকা থেকে হাজার হাজার দর্শকরা ভিড় করে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














