বাঘারপাড়া(যশোর)থেকে আজম খান: স্বপ্ন পূরনে এগিয়ে মেডিকেলে ভর্তি সুযোগ পেলেও বাঘারপাড়ার দরিদ্র পরিবারের সন্তান মেধাবী ছাত্র দেবনাথ পড়ার খরচ চালানো নিয়ে শঙ্কিত। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার। স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে গেল সে। মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২১-২২ শিাবর্ষের এমবিবিএস ভর্তি পরীার ফলাফলে যশোর মেডিকেল কলেজে সফলতার সাথে উত্তীর্ণ হয়েও খুশির ছুয়া নেই তার পরিবারে। দেবনাথ হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অর্থাভাবে তার ভর্তি পড়ার খরচ চালানো নিয়ে শঙ্কিত তার পরিবার । ভর্তি থেকে শুরু করে পরবর্তী সব ব্যয় কিভাবে জোগাড় করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কিশোর। কিশোর দেবনাথ যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের কেশব দেবনাথের ছেলে। তার বাবা স্থানীয় হাটের ভ্রাম্যমাণ পান বিক্রেতা। মেধাবি কিশোর দেবনাথ যশোর সরকারি মাইকেল মধূসুদন (এমএম) কলেজ থেকে বিজ্ঞান শাখায় এইচএসসি পরীার ফলাফলে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছিলেন। শুধু এইচএসসি নয়, এর আগে পিইসি, জেএসসি, এসএসসি পরীায়ও গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছেন। কৃতিত্বের সাথে সব ধাপে ভালো ফলাফল অর্জন করলেও তার সেই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা। কিশোর জানিয়েছেন, ছোটবেলা থেকেই ঢাকা মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল তার। সেইভাবেই প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সেই আশা পূরণ না হলেও ডাক্তার হওয়ার ত্রে তৈরি হয়েছে। এ জন্য খুশি সে। সকলের কাছে আর্শ্বিাদ চেয়েছেন কিশোর।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














