স্টাফ রিপোর্টার : প্রেসকাব যশোরের সামনে থেকে প্রেসকাবের স্টাফ আব্দুর রহমানের ভাড়ায় চালিত ইজিবাইকটি আজ বৃহসপতিবার বিকেলে চুরি হয়ে গেছে। প্রেসকাব যশোরের স্টাফ আব্দুর রহমান জানান, বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে প্রেসকাব যশোরের সামনের রাস্তা থেকে এ ইজিবাইকটি চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে পালিয়ে যায়। ইজিবাইকটি দীর্ঘদিন ধরে প্রেসকাব যশোরের বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে । বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আমি ইজিবাইকটি প্রেসকাবের সামনে রাস্তার পাশে রেখে কাবের ভিতরে দায়িত্ব পালন করছিলাম। বিকেল পাঁচটার দিকে প্রেসকাব থেকে বের হয়ে দেখি কে বা কারা ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। চুরির বিষয়টি আমি কাবের সম্পাদকসহ কয়েকজন।কর্মকর্তাদের জানালে তারা বিষয়টি সাথে সাথে যশোর কোতোয়ালি থানা পুলিশকে জানায়। কিছু সময় পর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, প্রেসকাবের সামনে থেকে চুরির ঘটনার সংবাদ শুনে আমি ঘটনাস্হলে গিয়ে খোজ খবর নিয়েছি। ইজিবাইকটি চুরির ঘটনা অভিযোগ দিলে আইনগত ব্যবস্হা গ্রহন করবেন বলে জানান।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














